Header Ads Widget

শহীদ ওসমান হাদির পরিবারের দায়িত্ব নিতে ১ কোটি টাকার আবাসন সহায়তা

অনলাইন ডেস্ক

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানী ঢাকায় একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয় ও সাজসজ্জার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ বরাদ্দের অনুমোদন দেয়।

তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। গৃহায়ণ মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের ‘আবাসিক ভবন’ খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকেই এই অর্থ ব্যয় করা হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ (স্টাফ রিপোর্টার)

Post a Comment

0 Comments