অনলাইন ডেস্ক
ছবি সংগৃহীত
ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে সারাদেশে আঁকা হয়েছিলো গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচী।
২৮ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার ইনকিলাব মঞ্চের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্টে শহীদ ওসমান হাদিকে নিয়ে সারাদেশে করা গ্রাফিতি ও দেয়াল লিখনসমূহের সংকলন প্রকাশ করে শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার।
পোস্টিতে বলা হয়, শহীদ ওসমান হাদিকে নিয়ে সারাদেশে করা গ্রাফিতি ও দেয়াল লিখনসমূহের ছবি যাদের ফোনে/ক্যামেরায় তোলা আছে তাদের সংরক্ষিত ছবি গুলো ( অবশ্যই স্থানসহ ) ওয়াটসআপ ও মেইলে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
ছবি পাঠানোর শেষ সময় ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।
ছবি পাঠানোর সঠিক ঠিকানা নিচে প্রকাশ করা হলো, আপনারা নির্ধারিত তারিখের মধ্যে নিম্লিখিত ঠিকানায় ছবিগুলো পাঠান।
মেইল: inqilabmonch57@gmail.com
ওয়াটসআপ: 01972732548
তথ্য সূত্র: ইনকিলাব মঞ্চ

0 Comments