Header Ads Widget

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

দৈনিক পর্যবেক্ষণ


ছবি সংগৃহীত

চলতি মৌসুমে এখনো অনেকটা পথ বাকি থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো ফাঁক রাখতে চাইছে না বার্সেলোনা। আগামী মৌসুমকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর কাজে নেমে পড়েছে কাতালান জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোর সম্ভাব্য তালিকায় একাধিক নাম থাকলেও এই মুহূর্তে বার্সার বিশেষ নজর কেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ।

বয়স ও আর্থিক বাস্তবতা বিবেচনায় রবার্ট লেভানডফস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী আগস্টে ৩৮ বছরে পা দেবেন এই পোলিশ স্ট্রাইকার। উচ্চ পারিশ্রমিক ও চোটের ঝুঁকিও ভাবাচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। ফলে আক্রমণভাগে পরিবর্তনের পরিকল্পনা করছে বার্সেলোনা।

এই বাস্তবতায় আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো। 

যদিও চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদে প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেননি ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবুও বার্সেলোনার কর্মকর্তারা মনে করছেন, আলভারেজের খেলার ধরন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই।

তবে আলভারেজকে দলে ভেড়ানো সহজ হবে না। এই বিশ্বকাপজয়ী তারকাকে পেতে বার্সেলোনাকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। পাশাপাশি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের ১:১ নিয়মে ফিরতে না পারলে এমন বড় অঙ্কের চুক্তিতে যাওয়া সম্ভব নয়। 

Post a Comment

0 Comments