Header Ads Widget

ভোলায় বিএনপি ও ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

অনলাইন ডেস্ক


ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সংঘর্ষ বেড়ে গেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
পরে দু’পক্ষ আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সংঘর্ষের জন্য প্রতিজনকে দায়ী করেন।

তথ্যসূত্র: যমুনা নিউজ

Post a Comment

0 Comments