Header Ads Widget

চৌদ্দগ্রামে টাকা বিতরণের অভিযোগে দুই বিএনপি নেতা আটক

 অনলাইন ডেস্ক

ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে ভোটার স্লিপের সঙ্গে অর্থ বিতরণের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির এক নেতাসহ দু’জনকে স্থানীয়ভাবে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার সকালে খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জামায়াত-শিবির সমর্থকদের দাবি, অভিযুক্তরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা দিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে তারা দু’জনকে আটক করেন এবং তাদের কাছ থেকে ২০০ টাকার দুটি বান্ডেল উদ্ধার করা হয় বলে জানান।

আটক ব্যক্তিরা হলেন—গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। উপজেলা জামায়াতের এক নেতা বলেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না—এমন আশ্বাস দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগটি নাকচ করা হয়েছে। গুনবতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ঘটনাটি সাজানো। তার দাবি, সকালে চা দোকান থেকে তাদের নিয়ে গিয়ে ভিডিও ধারণ করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। ভোট কেনার অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও তিনি জানান।

তথ্য সূত্র: স্টাফ রিপোর্টার

Post a Comment

0 Comments