রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হবে।
![]() |
| রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত |
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে অতীতের মতো বড় ধরনের সহিংসতা না থাকলেও ভোটকেন্দ্রে নানা অনিয়ম হয়েছে। জাল ভোট, কালো টাকার ব্যবহার, হুমকি-ধমকি ও হামলার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ব্যালটে সিল মারা ও ফলাফলে অনিয়মের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি আসনে স্বল্প ভোটের ব্যবধানে তাদের প্রার্থীদের হারানো হয়েছে দাবি করে পুনঃগণনার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। কমিশন দ্রুত গেজেট প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন।
সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, “আমরা সংসদেও থাকব, রাজপথেও থাকব।” তবে জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবারের নির্বাচনে ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।
ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


0 Comments