Header Ads Widget

বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক । ডাক বাংলা ২৪


ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধরনের স্লোগান গ্রহণযোগ্য নয়। তার দাবি, এসব শব্দ বাংলার ঐতিহ্যের অংশ নয়; বরং যারা একসময় মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, এটি তাদের ভাষা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা নিজেদের ভাষা ও ইতিহাস সম্পর্কে যথেষ্ট সচেতন নই। যে জাতি তার ইতিহাস জানে না, সে এগোতে পারে না। নতুন প্রজন্মের মুখে ‘ইনকিলাব’ শব্দ শুনে কষ্ট পান বলেও উল্লেখ করেন তিনি। ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ বিভিন্ন শব্দের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, এসব কথা বলায় সমালোচনা হতে পারে, তবুও দেশের স্বার্থে নিজের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। দেশ স্বাধীন হয়েছে বলেই তিনি আজ দায়িত্ব পালন করছেন—উল্লেখ করে দেশপ্রেম ও আত্মশুদ্ধির আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments