ডাক বাংলা ২৪। স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, তিনি একটি আলোচিত ‘জুলাই হত্যা মামলার’ সাক্ষী হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
রোববার গভীর রাতে চা দোকানে বসা অবস্থায় বোরকা ও মাস্ক পরা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, স্থানীয় আধিপত্য বিস্তার কিংবা নির্বাচন-পরবর্তী অস্থিরতার প্রেক্ষাপটে হামলার ঘটনা ঘটতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
/ডিবি২৪ ডেস্ক

0 Comments