Header Ads Widget

রাজধানীসহ দেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ডাক বাংলা ২৪। নিজস্ব প্রতিবেদন


আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলা সংলগ্ন এলাকা। আন্তর্জাতিক সিসমোলজি তথ্য অনুযায়ী, এটি সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং খুলনা থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, নরসিংদী ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। জুমার নামাজের পরপরই কম্পন অনুভূত হওয়ায় অনেকেই দ্রুত ভবন থেকে নিচে নেমে খোলা স্থানে আশ্রয় নেন।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, এর আগের দিনও দেশে মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

/ডিবি২৪ ডেস্ক

Post a Comment

0 Comments