![]() |
| ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। (ফাইল ছবি) |
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রোববার ভোরে তার শাহাদাতের ঘোষণা দেওয়া হয়।
খবরে বলা হয়েছে, শনিবার সকালে তেহরানে তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
শাহাদাতের ঘোষণার পর ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইরানি জাতি একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছে, যিনি দৃঢ় বিশ্বাস, নেতৃত্বগুণ এবং বিদেশি শক্তির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তার মৃত্যু ইসলামের পথে সংগ্রামের ধারাবাহিকতা থামাতে পারবে না; বরং তার আদর্শ ও পথ আরও শক্তভাবে অনুসরণ করা হবে।
আইআরজিসি অভিযোগ করে, এই হামলা আন্তর্জাতিক নীতি ও আইনের লঙ্ঘন এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটি দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র মোকাবিলা এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
/ডিবি২৪ আন্তর্জাতিক ডেস্ক

0 Comments