Header Ads Widget

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক

ডাক বাংলা ২৪

রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। এছাড়া কার্ড বিতরণে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। ফ্যামিলি কার্ড চালু হলেও বর্তমানে যেসব ভাতা কার্যক্রম চালু রয়েছে, সেগুলো আগের মতোই চলবে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, কত দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা যায়, তা নিয়েই সভায় আলোচনা হয়েছে। সরকার চেষ্টা করছে আগামী ঈদের আগেই পরীক্ষামূলকভাবে (পাইলট ভিত্তিতে) এই কার্যক্রম শুরু করতে। কতজনকে কার্ড দেওয়া হবে এবং কত দ্রুত দেওয়া যাবে— এসব বিষয়ে এক বা দুই দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তবে কোন জেলায় কতজনকে দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। আগে কিছু এলাকায় জরিপ করা হয়েছে এবং কয়েকটি জেলার কিছু উপজেলাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফ্যামিলি কার্ডে কী কী সুবিধা থাকবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিশেষ করে নারীদের হাতে নগদ অর্থ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

/ডিবি২৪ ডেস্ক

Post a Comment

0 Comments