Header Ads Widget

যুদ্ধের অজুহাতে বাড়ছে রড সিমেন্ট, বালু-পাথরের দাম

মেহেদী হাসান, সাতক্ষীরা



দেশের নির্মাণসামগ্রীর বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিকে কারণ দেখিয়ে রড, সিমেন্ট এবং বালু-পাথরের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিনে টনপ্রতি রডের দাম প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত পাথরের দামও প্রতি ট্রাকে প্রায় ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে করে নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতা ও ঠিকাদাররা উদ্বেগ প্রকাশ করছেন।

ব্যবসায়ীদের একটি অংশ বলছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। তবে অনেকের অভিযোগ, কিছু ব্যবসায়ী যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত দাম বাড়াচ্ছেন

বিশ্লেষকদের মতে, নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং নতুন নির্মাণকাজেও ধীরগতি দেখা দিতে পারে।

/ডিবি২৪ ডেস্ক

Post a Comment

0 Comments