ডাক বাংলা ২৪ | নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ফুটপাথে দেখা যায়, টেবিলের ওপর সাজানো বান্ডিল বান্ডিল নতুন নোট। ক্রেতাদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা নিয়ে নতুন নোট বিক্রি করছে। সাধারণত ১০০ টাকার নতুন নোটের এক বান্ডিল নিতে অতিরিক্ত কয়েকশ টাকা পর্যন্ত গুনতে হয় ক্রেতাদের।
স্থানীয়দের অভিযোগ, ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করে কিছু অসাধু ব্যক্তি তা বাজারে এনে বেশি দামে বিক্রি করে থাকে। বছরের পর বছর ধরে এই ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা খুব একটা চোখে পড়ে না।
সংশ্লিষ্টদের মতে, নতুন টাকার এই অবৈধ বেচাকেনা বন্ধ করতে হলে ব্যাংক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় প্রতি বছর উৎসবের সময় নতুন টাকার এই সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে নতুন নোট কিনতে বাধ্য হতে হয়।
/ডিবি২৪ ডেস্ক

0 Comments