ডাক বাংলা ২৪ ডেস্ক | সুন্দরবন
অভিযোগ উঠেছে, বন বিভাগের কর্মকর্তা “ওসি মোবারক” অভিযানের সময় আমিনুরকে গুলি করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ঘটনার পর স্থানীয়দের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা দাবি করেছেন, দ্রুত সুষ্ঠু তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলে-বাওয়ালি ও সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুন্দরবন এলাকায় বন বিভাগ ও জেলেদের মধ্যে নানা ধরনের উত্তেজনা ও বিরোধ চলে আসছে। তবে একজন জেলেকে গুলি করে হত্যার অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসী ও জেলে সম্প্রদায়ের দাবি, কোনো ধরনের গড়িমসি বা ধামাচাপা নয়—দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত আমিনুর রহমানের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা।
ডিবি২৪/ডেস্ক

0 Comments