Header Ads Widget

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে !

 ডাক বাংলা ২৪ ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে এক নারী স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন ভুক্তভোগী স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর এক নারী পাশের বাড়ির এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি ওই ব্যক্তির সঙ্গে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বামী প্রতিশোধের পথ বেছে নেন।

জানা গেছে, কয়েকদিন পর তিনি ওই প্রেমিকের স্ত্রীকে তার সন্তানসহ নিজের এলাকায় নিয়ে আসেন এবং পরে তাকে বিয়ে করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত প্রেমিকের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ একে প্রতিশোধের ঘটনা বলছেন, আবার কেউ বলছেন এটি পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের একটি উদাহরণ।

ঘটনার পর এলাকায় বিষয়টি এখন টক অব দ্য টাউন হয়ে উঠেছে।

Post a Comment

0 Comments