ডাক বাংলা ২৪
জানা গেছে, সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই বাসায় গিয়ে পুলিশ সদস্যকে আটক করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
সূত্র জানায়, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। অন্যদিকে সংশ্লিষ্ট নারী একজন সৌদি প্রবাসীর স্ত্রী এবং তারও একটি সন্তান রয়েছে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রবাসী পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্রঃ ইত্তেফাক

0 Comments